বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
spot_img

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক অবরোধে টানা তৃতীয় দিন

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যান চলাচল স্থবির

নিজস্ব প্রতিবেদক

টানা তৃতীয় দিনের মতো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বরসহ মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোর থেকে অবরোধ চলায় ঢাকার সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে।

জানা গেছে, ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে গ্রামবাসী টায়ার জ্বালিয়ে, সড়কে গাছ ফেলে ও অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এতে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক, বরিশাল-ভাঙ্গা মহাসড়ক এবং এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর বন্ধ রয়েছে।

ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় প্রবেশের পথ বন্ধ হয়ে পড়ায় যাত্রী ও পরিবহন চালকরা পড়েছেন চরম ভোগান্তিতে। বিকল্প পথ হিসেবে মাদারীপুর-শিবচর ও শরীয়তপুর-মাদারীপুর আঞ্চলিক সড়ক ব্যবহার করছে যানবাহন। তবে সরু সড়কে দূরপাল্লার বাস প্রবেশ করায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। ছোট যানবাহন একেবারেই চলাচল করতে পারছে না।

ঢাকাগামী যাত্রীরা অভিযোগ করে বলেন, “তিনদিন ধরে মহাসড়ক বন্ধ। বিকল্প পথে যেতে গিয়ে কয়েকগুণ সময় লাগছে। কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এভাবে জনদুর্ভোগ সৃষ্টি করা উচিত নয়।”

একইসঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইক চালকরা জানিয়েছেন, আঞ্চলিক সড়ক দূরপাল্লার পরিবহনের দখলে চলে যাওয়ায় তারা নিয়মিত চলাচল করতে পারছেন না।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, “এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকায় বিকল্প সড়কে যানবাহন চলছে। তবে সেখানেও যানজট তৈরি হচ্ছে, যাত্রীদের দুর্ভোগ বেড়ে গেছে।”

পরিবহন মালিক ও শ্রমিকরা বলছেন, মহাসড়ক অবরোধের দ্রুত সমাধান না হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি ও জনজীবনে মারাত্মক প্রভাব ফেলবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত