
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন চলছে।
ডিএসই সূত্রে জানা যায়, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৯৫ পয়েন্টে দাঁড়ায়। একই সময়ে ডিএসই শরীয়াহ্ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১১৯৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ২১৪০ পয়েন্টে অবস্থান করে। এ সময়ের মধ্যে ১২৯ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়।
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৩৫টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির শেয়ার।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো—
১. সামিট পোর্ট
২. খান ব্রাদার্স
৩. ওরিয়ন ইনফিউশন
৪. রবি আজিয়াটা
৫. ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স
৬. ডোমেনেজ
৭. রূপালি লাইফ ইন্স্যুরেন্স
৮. সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড
৯. সালাম স্টিল
১০. ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক (আইএসএন)
লেনদেনের শুরু থেকে ডিএসই সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। প্রথম ৫ মিনিটে সূচক বেড়ে যায় ৮ পয়েন্ট, ১০ মিনিটে আরও ২ পয়েন্ট এবং ২০ মিনিটে মোট ১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৮৪ পয়েন্টে অবস্থান করে।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক সকাল সাড়ে ১০টায় ২৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪৫২ পয়েন্টে দাঁড়ায়। এ সময় সিএসইতে ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ২৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ১৯টির কমেছে এবং ৬টির দর অপরিবর্তিত রয়েছে।


