শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
spot_img

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম সদস্যদের জন্য ভিডিও এডিটিং কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) সদস্যদের জন্য সপ্তাহব্যাপী ভিডিও এডিটিং কোর্সের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর চকবাজারে সিআরএফ ও আইটি ক্যারিয়ার সল্যুশনের যৌথ উদ্যোগে এই কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর বলেন, “বর্তমান সময়ে সাংবাদিকতা করতে হলে ভিডিও এডিটিং জানা অত্যন্ত জরুরি। খাতা-কলমের যুগ এখন নেই, সবকিছু ডিজিটাল হয়ে গেছে। তাই সাংবাদিকদের জন্য ভিডিও এডিটিং শেখার বিকল্প নেই।”

সপ্তাহব্যাপী এই কোর্সে ফোরামের ২০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। তারা হাতে-কলমে ভিডিও সম্পাদনার বিভিন্ন কৌশল ও সফটওয়্যারের ব্যবহার শিখবেন, যা তাদের পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ। এতে বক্তব্য রাখেন আইটি ক্যারিয়ার সল্যুশনের এমডি নজরুল ইসলাম, ফোরামের তথ্য প্রযুক্তি সম্পাদক গিয়াসউদ্দিন, নির্বাহী সদস্য কামরুল ইসলাম ও সজল কান্তি চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন সহ-সভাপতি হাসান মুকুল।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত