শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
spot_img

শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আজও ট্রাইব্যুনালে নাহিদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম আজও (বুধবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য। দুপুর ১টা ৩০ মিনিটে তিনি রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিতে আসেন।

এর আগে মঙ্গলবারও নাহিদ ইসলাম সাক্ষ্য দেওয়ার জন্য ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছিলেন। তবে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ না হওয়ায় সেদিন তার সাক্ষ্যগ্রহণ হয়নি। বুধবার মাহমুদুর রহমানের জেরা শেষ হওয়ায় এদিন নাহিদের সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।

জুলাই মাসের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ২০২৪ সালের ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শেখ হাসিনার পতনে এক দফার ঘোষণা দিয়েছিলেন। এর দুই দিন পর ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন।

এদিকে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মামলায় টানা ১৭তম দিনের মতো রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ চলছে। মঙ্গলবার রাষ্ট্রপক্ষের ৪৬তম সাক্ষী হিসেবে দ্বিতীয় দিনের জবানবন্দি দেন মাহমুদুর রহমান। পরে তাকে জেরা করা হয়। একই দিনে মামলার আরেক রাজসাক্ষী পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকেও ট্রাইব্যুনালে আনা হয়।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত