শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
spot_img

চট্টগ্রামে পৃথক অভিযানে সাজাপ্রাপ্তসহ ছয় আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামিসহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) বন্দর থানা।

গ্রেফতাররা হলেন— মো. শাহজাহান (জিআর সাজা), মো. আলমগীর (জিআর), মো. ইকবাল হোসেন (সিআর), মো. আব্দুল আলীম (মিস মামলা), আহাম্মদ মিয়া (সিআর) ও মতিউর রহমান (সিআর)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিনের নেতৃত্বে এ অভিযানে একাধিক ওয়ারেন্ট তামিলকারী দল অংশ নেয়।

ওসি আফতাব উদ্দিন গণমাধ্যমকে জানান, গ্রেফতারদের বিরুদ্ধে জিআর সাজা, জিআর ও সিআর পরোয়ানা এবং মিস মামলাসহ একাধিক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের পর আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত