শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
spot_img

সৌর ব্যতিচারে আট দিন বিঘ্নিত হতে পারে দেশের স্যাটেলাইট সেবা

নিজস্ব প্রতিবেদক

সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত টানা আট দিন বাংলাদেশে স্যাটেলাইটনির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিএসসিএলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিবছর দুবার সৌর ব্যতিচার নামে একটি স্বাভাবিক মহাকাশীয় ঘটনা ঘটে। এ সময় সূর্য, পৃথিবী ও স্যাটেলাইট একই সরলরেখায় চলে আসে। এর ফলে সূর্যের বিকিরণ স্যাটেলাইট সংকেতকে বাধাগ্রস্ত করে এবং সম্প্রচারে কিছু সময়ের জন্য সমস্যা দেখা দেয়।

বিএসসিএলের মুখপাত্র ওমর হায়দার জানান, প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিটের আশপাশে কয়েক মিনিটের জন্য এ ব্যতিচার হতে পারে। নির্ধারিত সূচি অনুযায়ী ২৯ সেপ্টেম্বর সর্বনিম্ন ৩ মিনিট এবং ২ ও ৩ অক্টোবর সর্বোচ্চ ১৩ মিনিট সম্প্রচার বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, “এটি একটি প্রাকৃতিক ও সাময়িক ঘটনা। দর্শক বা ব্যবহারকারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত