শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
spot_img

সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ: এনসিপি দুঃখ প্রকাশ, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের অসদাচরণের অভিযোগ ওঠার পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দুঃখ প্রকাশ করেছে এবং এই ঘটনাকে নিন্দনীয় হিসেবে আখ্যায়িত করেছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) এনসিপির এক বিবৃতিতে বলা হয়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ইতোমধ্যেই দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে। প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফেরার সময় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। তবে ওই সময় বিমানবন্দরের ভিআইপি গেটে এনসিপির নেতারা উচ্চস্বরে স্লোগান দেন, যা পরিস্থিতি উত্তেজিত করে এবং সাংবাদিকদের ওপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে।

এনসিপি বলেছে, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কখনোই কাম্য নয়। ভবিষ্যতে দল সাংবাদিকদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আরও সতর্কতা অবলম্বন করবে।

এ প্রসঙ্গে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণ করেছিলেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত