

জাতীয় নাগরিক পার্টি (এনসিপিকে) প্রতীক বেছে নেওয়ার জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, আগামী ৭ অক্টোবরের মধ্যে দলের পছন্দের প্রতীক লিখিতভাবে জানাতে হবে।
৩০ সেপ্টেম্বর পাঠানো চিঠিতে বলা হয়, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য এনসিপির আবেদন প্রাথমিকভাবে পর্যালোচনায় বিবেচিত হয়েছে। আবেদনপত্রে শাপলা, কলম ও মোবাইল প্রতীক উল্লেখ করা হলেও ‘শাপলা’ বরাদ্দযোগ্য তালিকায় নেই।
এ কারণে কমিশন অনুরোধ করেছে, বরাদ্দযোগ্য প্রতীকের মধ্যে থেকে একটি পছন্দ করে লিখিতভাবে জানাতে।
বরাদ্দযোগ্য ৫০টি প্রতীকের মধ্যে রয়েছে: আলমিরা, খাট, টেলিফোন, ফ্রিজ, মোড়া, উটপাখি, মুড়ি, তবলা, বক, মোরগ, কলম, চার্জার লাইট, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ী, থালা, বেঞ্চ, লিচু, কাঁপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, শঙ্খ, কম্পিউটার, জগ, দোলনা, বালতি, সেলাই মেশিন, কলা, জাহাজ, প্রজাপতি, বেলুন, সোফা, টিউবওয়েল, ফুটবল, বৈদ্যুতিক পাখা, স্যুটকেস, টিফিন ক্যারিয়ার, ফুলের টব, মগ, হরিণ, টেবিল, মাইক, হাঁস, টেবিল ঘড়ি, ময়ূর, হেলিকপ্টার ও মোবাইল ফোন।


