শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
spot_img

চট্টগ্রামে পেঁয়াজের দাম কমলেও মাছ-মাংসের বাজার চড়া

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম, ৪ অক্টোবর:
দেশি পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় চট্টগ্রামের বাজারে কেজিপ্রতি ১০ টাকা পর্যন্ত দাম কমেছে। তবে মাছ, মাংস ও ডিমের বাজারে এখনও উচ্চমূল্য অব্যাহত রয়েছে, যা সাধারণ ভোক্তাদের জন্য বাড়তি চাপ তৈরি করেছে।

শুক্রবার সকালে নগরীর চকবাজার, কাজীর দেউড়ি ও বহদ্দারহাট কাঁচাবাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

বর্তমানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫–৬০ টাকা কেজিতে, যা আগের সপ্তাহে ছিল ৬৫ টাকা বা তার বেশি। ব্যবসায়ীরা জানান, সরবরাহ বেড়ে যাওয়ায় এই দাম কমেছে।

বেগুন, পটল, কাঁকরোল, ঝিঙ্গা, বরবটি, টমেটোসহ কিছু সবজির দামও কমেছে।

  • বেগুন: ৮০–৯০ টাকা (আগে ১০০–১২০ টাকা)

  • পটল/কাঁকরোল: ৭০–৮০ টাকা

  • ঝিঙ্গা: ৬০–৭০ টাকা

  • বরবটি: ৬০–৭০ টাকা

  • টমেটো: ১২০ টাকা (আগে ১৬০ টাকা)

  • আলু: ২৫–৩০ টাকা (ভ্যানে ৫ কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে)

তবে কাঁচামরিচের দাম এখনও চড়া, ২০০–২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
গাজর, শিম, কচুরমুখী, ধনেপাতা, ফুলকপি, শাকসবজি—সবকিছুই এখনো উচ্চমূল্যে বিক্রি হচ্ছে।

বিভিন্ন মাছের প্রজাতির দাম এখনো অনেক বেশি।

  • রূপচান্দা: ৩৫০–৭০০ টাকা

  • কোরাল: ৬০০–৯০০ টাকা

  • চিংড়ি (বাগদা/গলদা): ৬৫০–১২০০ টাকা

  • রুই/কাতলা: ৩৫০–৪৫০ টাকা

  • পাবদা: ৪০০–৬০০ টাকা

  • টেংরা: ৬০০–৭০০ টাকা

  • তেলাপিয়া/পাঙ্গাস/সিলভার কার্প: ২৫০–২৮০ টাকা

ছোট মাছের দামও বেশ চড়া—সরপুঁটি ৩০০–৪৫০ টাকা, পুঁটি ২০০–২৫০ টাকা, নাইলোটিকা ২২০–২৮০ টাকা।

সোনালি মুরগির দাম প্রতি কেজি ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়।

  • ব্রয়লার: ১৭০–১৭৫ টাকা

  • দেশি মোরগ: ৬৫০ টাকা

  • পাকিস্তানি কক: ৩৪০–৩৫০ টাকা

  • হাঁস: ৬০০–৭০০ টাকা (প্রতি পিস)

গরু ও খাসির মাংসের দামও বেশ চড়া।

  • গরুর মাংস: ৭৫০–৯৫০ টাকা

  • ছাগলের মাংস: ১২০০–১২৫০ টাকা

ডিমের দাম (প্রতি ডজন):

  • ফার্মের ডিম: ১৩০–১৩৫ টাকা

  • দেশি ডিম: ১৮০ টাকা

  • হাঁসের ডিম: ২৩০ টাকা

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত