
শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় চট্টগ্রামে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন প্রক্রিয়াসংক্রান্ত কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে সিইসি এ কথা বলেন। সিইসি বলেন, আমাদের লক্ষ্য হলো একটি স্বচ্ছ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা। এজন্য প্রশিক্ষণপ্রাপ্ত, নিরপেক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ|
সিইসি বলেন, আমরা অনেক সময় দেখি ‘one size fits all’ পদ্ধতিতে প্রশিক্ষণ মডিউল তৈরি করা হয়। কিন্তু সবাই একরকম নন। কেউ স্কুলশিক্ষক, কেউ মাদরাসার প্রধান, আবার কেউ একেবারে নতুন, এমন লোকও আছেন যারা কখনও ভোটও দেননি। তাদেরও প্রিসাইডিং বা পোলিং অফিসার হিসেবে কাজ করতে হবে। তাই প্রশিক্ষণ এমনভাবে ডিজাইন করতে হবে যেন সবাই বুঝতে পারেন এবং দক্ষভাবে কাজ করতে পারেন। তিনি প্রশিক্ষণে ‘মক ট্রায়াল’ বা সিমুলেশন পদ্ধতির প্রশংসা করেন এবং বলেন, এটা খুব ভালো উদ্যোগ বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য এটি দরকার।


