শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
spot_img

ট্রেনে সিনেমার মতো অভিযান! সেনাবাহিনীর হানা, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র 

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিনের সুচারু গোয়েন্দা নজরদারির ফলস্বরূপ আজ রাজশাহী থেকে আগত বনলতা এক্সপ্রেসে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড।

অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয় — এর মধ্যে রয়েছে ৮টি বিদেশি পিস্তল, ১৪টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড গুলি, ২.৫ কেজি গান পাউডার এবং ২.৫ কেজি প্লাস্টিক এক্সপ্লোসিভ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দেশের স্থিতিশীলতা বিনষ্ট ও আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে নাশকতার মাধ্যমে ব্যাহত করার উদ্দেশ্যে একটি সংগঠিত চক্র এসব অস্ত্র-গোলাবারুদ দেশে আনছিল।অভিযানের পর পুরো ঘটনাটি নিয়ে গোয়েন্দা সংস্থাগুলো গভীর তদন্ত শুরু করেছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত