শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
spot_img

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের দুই দিনব্যাপী কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচি অনুযায়ী, আগামী ৭ নভেম্বর সকাল ১০টায় স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবে ছাত্রদল। একইদিন সারাদেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে পোস্টার সাঁটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হবে আলোকচিত্র প্রদর্শনী। বিকেল ৩টায় বিএনপির উদ্যোগে নয়াপল্টনে আয়োজিত র‌্যালিতে অংশ নেবে ছাত্রদলের নেতাকর্মীরা।

পরদিন ৮ নভেম্বর সারাদেশের সব বিশ্ববিদ্যালয়, মহানগর ও জেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একইদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের উদ্যোগে কেন্দ্রীয় আলোচনা সভার আয়োজন করা হবে।

সংগঠনটির শীর্ষ নেতৃত্ব নেতাকর্মীদেরকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত