শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
spot_img

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে থাই জালসহ ১৯ জন আটক

নিজস্ব প্রতিবেদক

শনিবার (৮ নভেম্বর) বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জাহাজ ‘শ্যামল বাংলা’ গত শুক্রবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে সেন্টমার্টিন ছেড়া দ্বীপের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অভিযান চালায়। অভিযানে সন্দেহজনক একটি মাছ ধরার বোট তল্লাশি করে দেখা যায়, সেটি অবৈধভাবে আর্টিসনাল ট্রলিং পদ্ধতিতে মাছ ধরছিল।এ সময় বোটটি জব্দ করে তল্লাশি চালিয়ে ১২ শত মিটার নিষিদ্ধ থাই জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা। অভিযানে থাকা ১৯ জন জেলেকে আটক করা হয়।লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা অবৈধ পদ্ধতিতে মাছ ধরার বিষয়টি স্বীকার করেছেন। জব্দকৃত বোট, জাল ও আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, সামুদ্রিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় কোস্ট গার্ড নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে আসছে। অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।উল্লেখ্য, প্রতি বছর নির্দিষ্ট সময়ের জন্য সমুদ্রে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা থাকে। তবুও কিছু অসাধু ব্যক্তি নিয়ম ভেঙে অবৈধ ট্রলিং বোট ও নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করে, যা সামুদ্রিক সম্পদ ও পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত