রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
spot_img

আগামী ১৩ নভেম্বর ঘিরে ঢাকায় বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোর সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। তিনি জানান, আগামী ১৩ নভেম্বরকে সামনে রেখে রাজধানী ও পার্শ্ববর্তী জেলাগুলোতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বিজিবির একাধিক টিম মাঠে রয়েছে।

বিজিবির সদস্যরা রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে—হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায়: নায়েব সুবেদার মো. জাওয়াদ, ধানমন্ডি-৩২ এলাকায়: নায়েব সুবেদার মো. রফিকুল এয়ারপোর্ট এলাকায়: নায়েব সুবেদার মো. আলতাফ ,আব্দুল্লাহপুর এলাকায়: সুবেদার মো. জাহাঙ্গীর,কাকরাইল এলাকায়: সুবেদার মো. কামরুজ্জামান,শিশু একাডেমি এলাকায়: নায়েব সুবেদার মো. হারুন অর রশিদ,হাইকোর্ট এলাকায়: নায়েব সুবেদার মো. কামাল হোসেন,আবরার ফাহাদ এভিনিউ এলাকায়: নায়েব সুবেদার মো. আজমল

বিজিবি জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত