শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
spot_img

দেড় মাসের প্রেম—বিয়েতে বন্ধন মায়মুনা মম ও রাফায়েলের

নিজস্ব প্রতিবেদক

মডেল, অভিনেত্রী ও উপস্থাপক মায়মুনা মম বিয়ের পিঁড়িতে বসলেন। শুক্রবার (২১ নভেম্বর) ঢাকার ধানমন্ডির একটি রেস্টুরেন্টে ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় তার বিয়ের আনুষ্ঠানিকতা। বর চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রাফায়েল আহসান।গেল দেড় বছর ধরে মম ও রাফায়েলের পরিচয়। এই সময়কালে তারা ঘুরেছেন, গল্প করেছেন, পরস্পরকে বুঝতে সময় দিয়েছেন। প্রায় দেড় মাস আগে তাদের সম্পর্ক প্রেমের পর্যায়ে গড়ায়। এরপর দুই পরিবারকে সঙ্গে নিয়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। পারিবারিকভাবেই আয়োজনের মাধ্যমে তাদের বিবাহ অনুষ্ঠিত হয়।

অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা ও বিজ্ঞাপনে সমান দক্ষতা দেখিয়েছেন মায়মুনা মম। তিনি অভিনয়ে নামার আগে রেডিওতে ‘কথাবন্ধু’ হিসেবে কাজ করতেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র শবনম ফেরদৌসী পরিচালিত ‘আজব কারখানা’। তবে মুক্তির হিসেবে জুলফিকার জাহেদির ‘কাগজ’-ই তার প্রথম সিনেমা। বর্তমানে দুইটি টেলিভিশন চ্যানেলে তার অভিনীত তিনটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে।

অন্যদিকে রাফায়েল আহসান পরিচালনা করেছেন ‘নয়ছয়’, যা ২০১৪ সালে মুক্তি পায়। বর্তমানে তিনি প্রযোজনায় ব্যস্ত। তার প্রযোজিত কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ, পেট কাটা ষ, দৌড়, আগস্ট ১৪সহ বেশ কিছু আলোচিত ওয়েব সিরিজ ও প্রজেক্ট। এছাড়া সৌমিত্র চট্টোপাধ্যায়ের ‘কাঠপেন্সিল’ নির্মাণ করে আলোচনায় আসেন তিনি।

নতুন জীবনের পথে হাঁটা শুরু করলেন দুজন—শোবিজ অঙ্গনে তাদের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন সহকর্মীরা।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত