শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
spot_img

অপু বিশ্বাস–আদর আজাদ জুটি: দুই ছবিতে একসঙ্গে কাজের গুঞ্জন

নিজস্ব প্রতিবেদক

ওজন কমিয়ে নতুন এক লুকে হাজির হয়ে আবারও আলোচনায় এসেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। নিজের পরিবর্তিত রূপে তিনি দর্শকদের দৃষ্টি কাড়ছেন নতুন করে। অন্যদিকে সময়ের জনপ্রিয় নায়ক আদর আজাদ শেষ করেছেন ‘পিনিক’ ও ‘ট্রাইব্যুনাল’ সিনেমার কাজ এবং প্রস্তুতি নিচ্ছেন ‘ঢাকাইয়া দেবদাস’-এর শুটিংয়ের জন্য।এদিকে নতুন খবর হলো—দুটি ভিন্ন সিনেমায় অপু বিশ্বাস ও আদর আজাদ জুটিবদ্ধ হচ্ছেন—এমনটাই বলছে চলচ্চিত্রপাড়ার একাধিক সূত্র। যদিও এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চান না দুজনেই।

জুটিবদ্ধ হওয়ার গুঞ্জনটি আরও আগুন জ্বালে কোরিওগ্রাফার মাহফুজ কাদরীর একটি ফেসবুক পোস্ট। সেখানে দেখা যায়, একই ফ্রেমে রয়েছেন অপু বিশ্বাস, আদর আজাদ এবং নির্মাতা বন্ধন বিশ্বাস। যদিও মাহফুজ কাদরী জানিয়ে দেন—ছবিটি কেবল একটি ইভেন্টের মুহূর্ত। তবুও ভক্ত ও সংশ্লিষ্টদের ধারণা—একাধিক চলচ্চিত্রে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা।জানা গেছে, দুটি সিনেমার একটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। আরেকটি পরিচালনা করবেন ঢালিউডের একজন নামকরা নির্মাতা। আগামী মাস থেকেই প্রথম ছবির শুটিং শুরু হতে পারে। অন্যটি নতুন বছরের শুরুতেই মাঠে নামবে। আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষায় আছে সবাই।এ প্রসঙ্গে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, “কাজে ফেরার জন্য আমি প্রস্তুত। নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছি। তবে কার সঙ্গে কাজ করছি বা কোন সিনেমা দিয়ে ফিরছি—এখনই বলতে পারছি না। অচিরেই প্রযোজনা প্রতিষ্ঠান সব জানাবে।”

আদর আজাদও একই সুরে বলেন, “বেশ কয়েকটি নতুন সিনেমার আলাপ চূড়ান্ত হয়েছে। তবে বিস্তারিত জানাবেন প্রযোজনা প্রতিষ্ঠান আর পরিচালকরা। অপেক্ষা করতে হবে কিছুদিন।”উল্লেখ্য, অপু বিশ্বাসের শেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘লাল শাড়ি’, আর আদর আজাদের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত কাজ ‘টগর’। এর আগে চিত্রনায়িকা বুবলীর সঙ্গে বেশ কয়েকটি সুপারহিট জুটি গড়েছিলেন আদর, প্রায় অর্ধডজন ছবিতে অভিনয় করেছেন তারা।অতএব, সব মিলিয়ে ধীরে ধীরে বাস্তবেই কাছাকাছি আসছে অপু–আদর জুটি। এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত