শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
spot_img

সাতকানিয়ায় শ্রমিক বেশে ২২ রোহিঙ্গা যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সাতকানিয়ায় যৌথ অভিযান চালিয়ে শ্রমিক বেশে কাজ করা ২২ জন রোহিঙ্গা যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। রোহিঙ্গারা উখিয়ার শরণার্থী ক্যাম্প থেকে বের হয়ে বিভিন্ন এলাকায় নির্মাণশ্রমিক ও ইটভাটায় কাজ করছিল বলে জানা গেছে।

শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ছদাহা ও কেওচিয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের নেতৃত্বে এবং থানা পুলিশের সহায়তায় প্রথমে ছদাহা ইউনিয়ন থেকে ১০ জন রোহিঙ্গা নির্মাণশ্রমিককে আটক করা হয়। পরে কেওচিয়া ইউনিয়নের নয়া খালের মুখ এলাকায় অভিযান চালিয়ে ইটভাটায় কর্মরত ১২ রোহিঙ্গা যুবককে আটক করা হয়।সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান জানান, আটক হওয়া ২২ জন রোহিঙ্গাকে থানার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হচ্ছে এবং পরে তাদের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে। তিনি আরও বলেন, ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের অবৈধভাবে কাজ করা প্রতিরোধে নিয়মিত নজরদারি বাড়ানো হবে।

স্থানীয় সূত্র বলছে, বিভিন্ন এলাকায় স্বল্প মজুরিতে কাজ পাওয়ায় অনেক রোহিঙ্গা গোপনে ক্যাম্প ছেড়ে বাইরে শ্রমিক হিসেবে কাজ করতে বের হয়ে আসছে। এতে নিরাপত্তা ও স্থানীয় শ্রমবাজারে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত