শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
spot_img

নতুন লুকে পলাশ–পারসা,এবার দেখা যাবে জনপ্রিয় জুটিকে

নিজস্ব প্রতিবেদক

উচ্চতর অভিনয় শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন অভিনেত্রী পারসা ইভানা। সেই কারণে প্রায় আট মাস ধরে ক্যামেরার সামনে অনুপস্থিত ছিলেন তিনি। এই বিরতির মধ্যেও দর্শকের কাছে তার জনপ্রিয়তা কমেনি; বিশেষ করে জিয়াউল হক পলাশের সঙ্গে তার জুটি এখনো আলোচিত। ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘গুডবাজ’, ‘ব্যাডবাজ’, ‘বিদেশ’, ‘কিডনি’সহ একাধিক নাটকে তারা দারুণ সাড়া পেয়েছেন।

দীর্ঘ বিরতির পর পারসা ইভানা আবারও ফিরেছেন ঢাকায় ও অভিনয়ে। আর তার সঙ্গে স্বাভাবিকভাবেই যুক্ত হয়েছেন পলাশ। তবে এবার আর কোনো নাটকে নয়, দুজনকে দেখা যাবে একটি পানীয়র বিজ্ঞাপনচিত্রে।বিজ্ঞাপনটির শুটিং হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ৯ নম্বর ফ্লোরে। পুরো সেট সাজানো হয়েছিল ঐতিহাসিক আম্রপালির কাহিনি অবলম্বনে। প্রেম, রাজনীতি ও রাজসভাকেন্দ্রিক পুরনো সময়কে আধুনিক বিজ্ঞাপনের রূপে হাজির করা হয়েছে।পরিচালনা করেছেন রাকেশ বসু। তিনি জানান, বিজ্ঞাপনটি তৈরি করতে চেয়েছেন একটি আলাদা ভিজ্যুয়াল অভিজ্ঞতা। তাই সেট, পোশাক, আলো—সব জায়গাতেই রাখা হয়েছে রাজকীয় ছোঁয়া। সেই আবহেই উপস্থিত হয়েছেন পলাশ ও পারসা।

বিজ্ঞাপনচিত্রের কাজটি নিয়ে পারসা ইভানা বলেন,“এই বিজ্ঞাপন আমার কাছে অন্যরকম অভিজ্ঞতা। চরিত্র, সাজসজ্জা সবকিছুই নতুন। রাজকীয় আমেজে শুটিং করেছি। আশা করি বিজ্ঞাপনটি দর্শকের ভালো লাগবে।”পরিচালক রাকেশ বসু জানান, বিজ্ঞাপনটি চলতি মাসেই বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং অনলাইন প্ল্যাটফর্মে প্রচার শুরু হবে।পলাশ ও পারসাকে সর্বশেষ দেখা গেছে কাজল আরেফিন অমি নির্মিত ‘শেষমেশ’ নাটকে। জনপ্রিয় এই অনস্ক্রিন জুটিকে বিজ্ঞাপনেও দেখা যাবে শুনে ভক্তদের মধ্যে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত