সোমবার, এপ্রিল ২০, ২০২৬
spot_img

মধ্যরাতে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে : ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মধ্যরাতের পর লন্ডনে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন। চিকিৎসার উন্নত ব্যবস্থার প্রয়োজনে তাকে কাতারের আমিরের বিশেষ বিমান ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্স’-এ করে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে লন্ডনে নেওয়া হবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. জাহিদ বলেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্তে খালেদা জিয়াকে দ্রুত বিদেশে স্থানান্তর করা অত্যাবশ্যক হয়ে উঠেছে। তিনি বলেন, “মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী আমরা ইনশাআল্লাহ কাতার এয়ারলাইন্সের মাধ্যমে আজ মধ্যরাতের পর বা সর্বোচ্চ আগামীকাল সকালে লন্ডনে নিয়ে যাবো। তার সঙ্গে দেশের ও বিদেশের কয়েকজন চিকিৎসকও থাকবেন।”

তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক জটিলতা বিবেচনায় ভ্রমণের প্রতিটি ধাপেই বিশেষায়িত চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হয়েছে। কাতারের আমিরের সৌজন্যে পাঠানো ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্স’-এ উন্নত চিকিৎসা সরঞ্জাম এবং বিশেষজ্ঞ চিকিৎসক দল সঙ্গে থাকবেন, যা পুরো যাত্রা প্রক্রিয়াকে নিরাপদ ও দ্রুত করবে।

এ সময় দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন ডা. জাহিদ। তিনি বলেন, “ওনার শারীরিক অবস্থার উন্নতির জন্য আমরা সবাই সর্বোচ্চ চেষ্টা করছি। দেশবাসীর দোয়া এবং শুভকামনা তার দ্রুত সুস্থতার জন্য অত্যন্ত প্রয়োজন।”বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ খালেদা জিয়ার পরিবার থেকেও দেশবাসী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। তারা আশা প্রকাশ করেন, লন্ডনে নেওয়ার পর উন্নত চিকিৎসার মাধ্যমে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি হবে।খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভারসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে কয়েক দফায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবিও করা হয়ে আসছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত