সোমবার, এপ্রিল ২০, ২০২৬
spot_img

উদয়পুরে রাজকীয় বিয়ে: এক রাতের পারফরম্যান্সে জন্য কত ডলার নিলেন জেনিফার লোপেজ

নিজস্ব প্রতিবেদক

ভারতের রাজস্থানের উদয়পুরে সাম্প্রতিক এক তারকাখচিত রাজকীয় বিয়েতে ঝলমলে পারফরম্যান্স উপহার দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন হলিউড সুপারস্টার জেনিফার লোপেজ। বিলাসবহুল আয়োজনে অংশ নেওয়া এই মার্কিন তারকা তার এক রাতের পারফরম্যান্সের জন্য নিয়েছেন প্রায় ২০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৪ কোটি টাকারও বেশি

গত সপ্তাহান্তে আমেরিকান ধনকুবের রামা রাজু মানতেনার কন্যা নেত্রা মানতেনা এবং সুপারঅর্ডারের সহ-প্রতিষ্ঠাতা ভামসি গাদিরাজুর বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করেন লোপেজ। তিন দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয় ২১ থেকে ২৩ নভেম্বর। উদয়পুরের ঐতিহ্যবাহী বিলাসবহুল ভেন্যু—দ্য লীলা প্যালেস এবং লেক পিচোলার দ্বীপ প্রাসাদজুড়ে হয়েছিল এই বর্ণাঢ্য অনুষ্ঠান।বিয়েতে উপস্থিত ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের শিল্পোদ্যোক্তা, বিলিয়নিয়ার, প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিত্ব ও নামী তারকারা। তবে পুরো আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে ওঠে জেনিফার লোপেজের বিদ্যুতায়িত লাইভ পারফরম্যান্স। মার্কিন বিনোদনমাধ্যম পেজ সিক্স জানিয়েছে, এই এক রাতের জন্যই তিনি নিয়েছেন ২০ লাখ ডলারের চুক্তি মূল্য।অনুষ্ঠানের মূল দিনে ভারতীয় ঐতিহ্যবাহী সাজে হাজির হন লোপেজ। তিনি পরেছিলেন বলিউডের খ্যাতিমান ডিজাইনার মনিষ মালহোত্রার তৈরি বিশেষ রোজ-গোল্ড ক্যাটওয়াক শাড়ি, যেখানে ছিল ক্রিস্টাল ফুলের নকশা ও সিকুইনের সূক্ষ্ম কাজ। পরে মঞ্চে পারফর্ম করতে গিয়ে বদলে নেন বডিস্যুট; পরিবেশন করেন ‘অন দ্য ফ্লোর’, ‘গেট রাইট’ ও ‘অ্যাইন্ট ইউর মামা’-এর মতো জনপ্রিয় গান। পারফরম্যান্স চলাকালে তিনটি ভিন্ন লুকে দেখা যায় তাকে—কালো কাট-আউট বডিস্যুট, রুপালি পোশাক এবং সবশেষে ঝলমলে সোনালি ড্রেস।

শুধু লোপেজই নন, বিয়ের বিনোদন অংশে ছিল একঝাঁক বলিউড তারকার অংশগ্রহণ। মাধুরি দীক্ষিত, রণবীর সিং, বরুণ ধাওয়ান, কৃতি স্যানন, শহিদ কাপুর, জানভি কাপুর, নোরাহ ফাতেহি, জ্যাকুলিন ফার্নান্দেজ—এদের পারফরম্যান্সও মুগ্ধ করেছে অতিথিদের।উদয়পুরের এই রাজকীয় আয়োজন এবং জেনিফার লোপেজের ২০ লাখ ডলারের পারফরম্যান্স ইতিমধ্যেই সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। হলিউড ও বলিউড তারকাদের একসঙ্গে দেখা যাওয়ায় বিনোদন অঙ্গনে এই বিয়ে এখন অন্যতম আলোচিত ইভেন্ট।

সূত্র: ডিএনএ

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত