সোমবার, এপ্রিল ২০, ২০২৬
spot_img

 বাবরি মসজিদ নির্মাণে উচ্ছ্বাস—অনুদানে ভরে যাচ্ছে দানবাক্স

নিজস্ব প্রতিবেদক

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণে মানুষ মন খুলে দান করছেন। তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীরের উদ্যোগে গড়ে ওঠা এই মসজিদের জন্য বসানো ১১টি স্টিলের দানবাক্সের প্রায় সব কটিই এখন রুপিতে পরিপূর্ণ।

গত শনিবার (৬ ডিসেম্বর) ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনই হুমায়ুন কবীর ১১টি দানবাক্স বসান। এরপর থেকেই জনসাধারণের ঢল নামে অনুদান দিতে। সব বাক্স থেকে সংগৃহীত রুপি হুমায়ুন কবীরের বাড়ির তিনতলার একটি কক্ষেই সিসিটিভির সামনে গণনা করা হচ্ছে। গণনার সুবিধার জন্য আনা হয়েছে রুপি গণনার যন্ত্রও।

অনুদানের পরিমাণ ,অনলাইনে এখন পর্যন্ত জমা পড়েছে ৯৩ লাখ রুপি।চারটি বাক্স ও একটি বস্তা খুলে ৩৭ লাখ ৩৩ হাজার রুপি পাওয়া গেছে।পরবর্তী সময়ে আরও তিনটি বাক্স গণনায় মোট অনুদান দাঁড়িয়েছে ১ কোটি ১০ লাখ রুপি।বাকি বাক্সগুলো গণনা শেষ হলে চূড়ান্ত হিসাব জানা যাবে।“যারা রুপি গুনছেন তারা আমার বা কোনো রাজনৈতিক দলের লোক নন। এ এলাকার মাওলানা ও ইমামরা এই কাজ করছেন। পুরো প্রক্রিয়াই ফেসবুকে লাইভ দেখানো হচ্ছে।”

তিনি আরও জানান, তার বাড়ির তিনতলার একটি সুরক্ষিত ঘরেই স্বচ্ছ পদ্ধতিতে রুপি গণনার কাজ চলছে। “মানুষ আস্থা রেখেছে, তাদের সেই আস্থার কোনও অমর্যাদা হবে না”—বলেন হুমায়ুন। এক ব্যবসায়ী তাকে ফোন করে বলেছেন—তিনি একাই ৮০ কোটি রুপি অনুদান দেবেন। আরও বহু মানুষই ব্যক্তিগতভাবে অনুদান পাঠাচ্ছেন।ট্রাস্টের হিসাব অনুযায়ী, বাবরি মসজিদ নির্মাণে ব্যয় হতে পারে ৩০০ কোটি রুপি। হুমায়ুন কবীর আশা করছেন, মানুষের উদার সহযোগিতায় এই অর্থ খুব দ্রুতই সংগ্রহ করা সম্ভব হবে।ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন বেলডাঙায় প্রায় ৪০ হাজার মানুষ জড়ো হয়েছিলেন। তাদের জন্য ছিল শাহী বিরিয়ানির বিশেষ আয়োজন। ওই দিনই বসানো হয়েছিল ১১টি দানবাক্স, যার পর থেকেই অব্যাহতভাবে আসছে অনুদান।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত