
চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গভ. মুসলিম হাই স্কুল-এ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী, উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, চট্টগ্রাম অঞ্চল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদুজ জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আবদুল আজিজ, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল-এর প্রধান শিক্ষক মুহাম্মদ তজল্লী আজাদ, সহকারী জেলা শিক্ষা অফিসার সৈয়দ আবদুল মান্নান, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়-এর প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল আমিন, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়-এর প্রধান শিক্ষক রোকসানা আক্তার, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়-এর প্রধান শিক্ষক মরিয়ম বেগম, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়-এর প্রধান শিক্ষক আমির হক মোহাম্মদ আবুল হোছাইন, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়-এর প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, হাজী মুহাম্মদ মহসীন সরকারি উচ্চ বিদ্যালয়-এর প্রধান শিক্ষক মো. আজিজুল হক নিজামী, গভ. মুসলিম হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক (প্রাতঃ) মোস্তফা বেগম হাবিবা এবং সহকারী প্রধান শিক্ষক (দিবা) মো. আনোয়ার হোছাইন।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা স্মারক ক্রেস্ট প্রদান করেন।বর্ণিল এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।


