শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
spot_img

স্টেজ ৪ ক্যান্সারে আক্রান্ত হাবিবুল্লাহ, চিকিৎসায় সহায়তার আবেদন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর আমিন জুট মিল এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন হাবিবুল্লাহ। গ্রামের বাড়ি কুমিল্লার লাকসামে। বর্তমানে তিনি স্টেজ ৪ ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন।

অসুস্থতার কারণে স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন না হাবিবুল্লাহ। পরিবারের আর্থিক অবস্থাও সচ্ছল নয়। হকারের দোকানে কাজ করে সংসার চালানো তাঁর সন্তান সাহেদ এখন বাবার চিকিৎসা ও কেমোথেরাপির খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, হাবিবুল্লাহর চিকিৎসা চালিয়ে যেতে জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা প্রয়োজন। তাঁর চিকিৎসায় সহায়তার জন্য সমাজের সামর্থ্যবান ব্যক্তি, প্রবাসী, সামাজিক সংগঠন ও মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্যরা।

সামান্য সহযোগিতাও হাবিবুল্লাহর চিকিৎসা চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সহায়তা পাঠানোর ঠিকানা

ব্যাংক হিসাব
হিসাবধারী: জোসনা আক্তার (রোগীর স্ত্রী)
হিসাব নম্বর: 20501930204191502
শাখা: সিডিও এভিনিউ ব্রাঞ্চ, চট্টগ্রাম
ব্যাংক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড

বিকাশ ও নগদ
সাহেদ (রোগীর সন্তান)
মোবাইল: 01983916769

ডেস্ক রিপোর্ট | নোঙর নিউজ, চট্টগ্রাম

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত