সোমবার, এপ্রিল ২০, ২০২৬
spot_img

বিয়ে ছিল ভুল সিদ্ধান্ত—খোলামেলা স্বীকারোক্তি অপু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক

বর্তমানে বড় পর্দায় নিয়মিত দেখা না গেলেও নানা কারণে আলোচনায়-সমালোচনায় সমানভাবে থাকেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। শোরুম উদ্বোধন, ব্র্যান্ড প্রমোশন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন নতুন লুকের ছবি পোস্ট করে ভক্তদের নজরে থাকেন তিনি। তবে তার কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই মানুষের আগ্রহ যেন বেশি।সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। বিয়ে প্রসঙ্গে অকপটে অপু বলেন,“বিয়ে কেন টার্নিং পয়েন্ট হবে? ওটা আসলে ভুল সিদ্ধান্ত ছিল। খুব অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে করাটা আমার জীবনের ভুল ছিল।”

তিনি আরও যোগ করেন, নিজের অভিজ্ঞতা থেকে বলতে চান—পরিপক্বতা না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।ভবিষ্যতে নতুন করে সংসার পাতার পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নে সরাসরি কিছু বলেননি অপু। তিনি জানান, এই মুহূর্তে এমন প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই।এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও সমালোচনা নিয়ে তিনি মোটেও বিচলিত নন বলেও জানিয়েছেন। তার ভাষায়,“এসব নেতিবাচক বিষয় নিয়ে বিচলিত হই না। বরং এগুলো এড়িয়ে চলি, মাঝে মাঝে উপভোগও করি।”

প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল ঢালিউডের মেগাস্টার শাকিব খান-কে বিয়ে করেন অপু বিশ্বাস। দীর্ঘ নয় বছর গোপন রাখার পর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন লাইভ অনুষ্ঠানে এসে বিষয়টি প্রকাশ করেন তিনি। পরবর্তীতে ২০১৮ সালের ১২ মার্চ তাদের আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়। এই দম্পতির একটি পুত্রসন্তান রয়েছে।সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবনের পরিবর্তন নিয়েও কথা বলেন অপু। তিনি জানান, আগের চেয়ে এখন অনেক বেশি পরিণত হয়েছেন।“আগে আমি অনেকটাই বাচ্চা ছিলাম। ক্যামেরার সামনে কী বলতাম বা করতাম, বুঝতাম না। এখন বুঝি, ক্যামেরা মানে পাবলিক ফেস,”—বলেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি নতুন সিনেমার কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী। গত ঈদুল ফিতরে তার অভিনীত ‘দুর্বার’ সিনেমাটি মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে তা হয়নি। তবে আসন্ন কোরবানির ঈদে তার নতুন সিনেমা ‘সিক্রেট’ মুক্তি পেতে পারে বলে গুঞ্জন রয়েছে। যদিও এ বিষয়ে এখনই স্পষ্ট কিছু বলতে রাজি নন অপু বিশ্বাস।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত