শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
spot_img

১০ বছরের বিরতি ভেঙে পর্দায় ফিরছে জনপ্রিয় জুটি

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ছোট পর্দায় একসঙ্গে ফিরছেন জনপ্রিয় জুটি তৌসিফ মাহবুব ও অর্চিতা স্পর্শিয়া। ক্যারিয়ারের শুরুর দিকে নিয়মিত একসঙ্গে কাজ করলেও প্রায় ১০ বছর তাদের আর একসঙ্গে দেখা যায়নি। এবার সেই বিরতি ভেঙে নতুন একটি নাটকে জুটি বাঁধছেন তারা, যা ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন স্পর্শিয়া। তিনি জানান, এই কাজটি তার জন্য ভীষণ স্পেশাল। স্পর্শিয়ার ভাষায়, “তৌসিফের সাথে প্রায় ১০ বছর পর আমরা একসঙ্গে সিঙ্গেল নাটক করছি। ও আমার পুরনো বন্ধু, ওর সাথে আবারও কাজ করতে পেরে খুব ভালো লাগছে।”তিনি আরও বলেন, তাদের ক্যারিয়ারের শুরুটা ছিল প্রায় একই সময়ে। “আমি হয়তো একটু আগে শুরু করি, এরপর তৌসিফ ব্রেক পায় এবং দারুণ সব কাজ করতে থাকে,” যোগ করেন তিনি।

তৌসিফ মাহবুবের সাফল্যে নিজের আনন্দের কথাও জানান স্পর্শিয়া। তিনি বলেন, “আমি যখন দেখি ও মেরিল-প্রথম আলো পুরস্কার পাচ্ছে বা অন্য কোনো সাফল্য অর্জন করছে, তখন সত্যিই ভালো লাগে। কারণ আমাদের যাত্রাটা একসাথেই শুরু হয়েছিল।”দীর্ঘ বিরতির কারণ নিয়েও খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। সব ধরনের গুঞ্জন উড়িয়ে দিয়ে স্পর্শিয়া জানান, এই বিরতির একমাত্র কারণ ছিল তার নাটকে অনিয়মিত থাকা। “আমি অনেকদিন নাটকে নিয়মিত ছিলাম না। নাটক না করার সাথে সিনেমা করার কোনো সম্পর্ক নেই। অন্য কোনো কারণও নেই,” বলেন তিনি।২০২৪ সালে নাটকে ফেরার পর ২০২৬ সালে এসে তৌসিফের সঙ্গে এই কাজটিকে তিনি ‘স্পেশাল ওয়ার্ক’ হিসেবে দেখছেন। তার মতে, সময়ের ব্যবধান হলেও তাদের পারস্পরিক বোঝাপড়া আগের মতোই অটুট রয়েছে।

স্পর্শিয়া বলেন, “মানুষ হিসেবে আমরা দুজনই একই রকম আছি। আগেও আমরা কাজের জায়গায় প্রফেশনাল ছিলাম, এখন আরও বেশি প্রফেশনাল হয়েছি। তৌসিফ এখন অনেক ভালো অভিনেতা হয়েছে, আর আমিও মনে হয় আগের চেয়ে ভালো অভিনেত্রী হয়েছি।”দীর্ঘদিন পর এই জুটির প্রত্যাবর্তন দর্শকদের জন্য নিঃসন্দেহে এক আনন্দের খবর। এখন অপেক্ষা, নতুন নাটকে তাদের রসায়ন কতটা মন জয় করতে পারে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত