শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
spot_img

কোস্ট গার্ডের অভিযানে শাহপরীতে ইয়াবা ও বোটসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী দ্বীপে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের ২২ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (১৫ এপ্রিল ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একইদিন মধ্যরাতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক টেকনাফ থানাধীন শাহপরী দ্বীপের জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা দুইজন মাদক পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত বোট এবং আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত