শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
spot_img

এভারকেয়ার হাসপাতাল ইএনটি বিশেষজ্ঞ ডাঃ আদনান জাওয়াদ যোগদান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের অন্যতম আধুনিক বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম-এর ইএনটি (নাক, কান ও গলা) বিভাগে অ্যাটেন্ডিং কনসালটেন্ট হিসেবে যোগ দিয়েছেন ডাঃ আদনান জাওয়াদ

২১ এপ্রিল ২০২৬ তারিখে দেওয়া এক বিজ্ঞপ্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তার যোগদানের মাধ্যমে চট্টগ্রামসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বিশেষায়িত ইএনটি চিকিৎসা সেবা আরও শক্তিশালী হবে।ডাঃ আদনান জাওয়াদ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (প্রাক্তন বিএসএমএমইউ) থেকে ইএনটি বিষয়ে এমএস ডিগ্রি অর্জন করেন। তার রয়েছে ৮ বছরেরও বেশি ক্লিনিক্যাল ও সার্জিক্যাল অভিজ্ঞতা।

তিনি কান, নাক, গলা ও হেড-নেক সংক্রান্ত জটিল রোগের আধুনিক চিকিৎসায় পারদর্শী। তার সার্জিক্যাল দক্ষতার মধ্যে রয়েছে টনসিলেক্টমি, অ্যাডেনয়েডেক্টমি, সেপটোপ্লাস্টি, এফইএসএস (সাইনাস সার্জারি), থাইরয়েড ও প্যারাথাইরয়েড সার্জারি, স্লিপ সার্জারি, টিম্প্যানোপ্লাস্টি এবং বিভিন্ন জটিল কানের অপারেশন। এছাড়াও নেক ডিসেকশন ও স্যালিভারি গ্ল্যান্ড সার্জারিতেও তিনি দক্ষ।এভারকেয়ার হাসপাতালে যোগদানের আগে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল-এ ইএনটি ও হেড-নেক সার্জারির কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ-এ রেজিস্ট্রার হিসেবে কাজ করেছেন।

একাডেমিক ও পেশাগত উন্নয়নে সক্রিয় এই চিকিৎসক জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সেমিনার ও বৈজ্ঞানিক সম্মেলনে নিয়মিত অংশগ্রহণ করেন। আধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসা পদ্ধতির মাধ্যমে নিরাপদ অপারেশন, দ্রুত আরোগ্য এবং উন্নত ফলাফল নিশ্চিত করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।হাসপাতাল কর্তৃপক্ষ আশা করছে, তার যোগদানের মাধ্যমে ইএনটি বিভাগ আরও আধুনিক, উন্নত ও রোগীবান্ধব সেবা প্রদান করতে সক্ষম হবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত