
বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল ষোলশহর শাখার ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে শাহীন আলমকে সভাপতি, মেহেদী হাসানকে কার্যকরী সভাপতি, এনামুল হক মিল্কিকে সিনিয়র সহ সভাপতি এবং মুফিজুর রহমানকে সম্পাদক করা হয়।
কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: মমিনুল ইসলাম মামুন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো: জমির উদ্দিন নাহিদ।এসময় কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো: মুজিব উদ্দিন, মো: মনিরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মো: তাজুল ইসলাম মিঠু, সহ সাধারণ সম্পাদক মো: মুস্তাক আহমেদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক আলী আফতাব মাহমুদ খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: নাদিমসহ কক্সবাজার ও চট্টগ্রামস্থ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের উন্নয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি রেলের লোকসান কমিয়ে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
এছাড়া শুভংকর দেকে আহ্বায়ক ও আমান ইকবালকে সদস্য সচিব করে কক্সবাজার রেল শ্রমিক দলের আহ্বায়ক কমিটি এবং মো: নুরুল ইসলাম বাবুলকে আহ্বায়ক ও মো: বশির আহম্মদকে সদস্য সচিব করে সিজিপিওয়াই শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।নবগঠিত কমিটির নেতারা সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


