শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
spot_img

অবৈধভাবে ডিজেল বিক্রির সময় পতেঙ্গায় ৯ চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেল (ডিজেল) বিক্রির সময় বিপুল পরিমাণ ডিজেলসহ দুটি অয়েল ট্যাঙ্কার জব্দ এবং ৯ জন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১৩ মে ২০২৬) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৩টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের লাল বয়া সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা একটি বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে “ও.টি কুরবান আলী শাহ” নামক অয়েল ট্যাঙ্কারে অবৈধভাবে মজুদ করা জ্বালানি তেল (ডিজেল) “ও.টি সী স্টার” নামের আরেকটি ট্যাঙ্কারের কাছে বিক্রির সময় কোস্ট গার্ড সদস্যরা অভিযান চালায়। এসময় প্রায় ২০ লাখ টাকা মূল্যের ১৭ হাজার ৪০০ লিটার ডিজেলসহ দুটি অয়েল ট্যাঙ্কার জব্দ করা হয়।

এছাড়া অবৈধ তেল বিক্রির সঙ্গে জড়িত ৯ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে।কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ডিজেল, অয়েল ট্যাঙ্কারদ্বয় এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, অবৈধভাবে তেল মজুদ ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত