শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
spot_img

সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে জিম্মি করে নির্যাতন, পলাতক ৩

সাতকানিয়ায় স্কুল ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ, অপরজনের শ্লীলতাহানি: গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সাতকানিয়ায় নবম শ্রেণিপড়ুয়া এক স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা অষ্টম শ্রেণিপড়ুয়া ছাত্রী শ্লীলতাহানির শিকার হয়েছেন। উক্ত ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে ৭ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

গণধর্ষণের ঘটনায় পুলিশ ছদাহা ইউনিয়নে অভিযান চালিয়ে ৪ মৎস্য প্রজেক্টের শ্রমিককে গ্রেপ্তার করেছে। গত বুধবার উপজেলার ছদাহা ইউনিয়নের শহিদের নাল এলাকায় মৎস্য প্রজেক্টে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার ছদাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিন্দ্ধিপ্যা ওসমানের ছেলে মো. ছৈয়দ (১৫), শাহ আলামের ছেলে মো. রাকিব (২০), মো. নাছিরের ছেলে মো. মানিক ইসলাম (২০) ও আব্দুল মজিদের ছেলে আব্দুর রহিম (১৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষনের শিকার স্কুলছাত্রী ও তার অপর বান্ধবী মিলে গত বুধবার বেলা ১১টার দিকে ছদাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফজুর পাড়া থেকে শহিদের নাল পাহাড়ি মৎস্য প্রজেক্ট এলাকায় ঘুরতে যায়। সেখান থেকে তারা দুপুরের দিকে বাড়িতে ফিরে আসার সময় মৎস্য প্রজেক্টে কর্মরত ৭ শ্রমিক মিলে ২ ছাত্রীকে জোরপূর্বক পাহাড়ে নিয়ে যায়। এরপর তারা নবমশ্রেণি পড়ুয়া ওই স্কুল ছাত্রীকে পাহাড়ের গভীরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় অষ্টম শ্রেণিপড়ুয়া ওই ছাত্রীকেও শ্লীলতাহানি করেন এবং পাহাড়ের অপর প্রান্তে জোরপূর্বক আটকে রাখেন।
এরপর ওই দুই স্কুল ছাত্রী বাড়িতে ফিরে আসার পর বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত ওই ৭ মৎস্য প্রজেক্টের শ্রমিককে খুঁজতে থাকেন। খবর পেয়ে একইদিন রাত সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি টিম স্থানীয়দের সহযোগিতায় পাহাড় ও সমতলের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বুধবার রাতে দুই স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় অভিযুক্ত ৭ জনের মধ্যে ৪ জনকে আটক করা হয়। অপর তিনজন পালিয়ে গেছে। তাদের ধরতে অভিযান চলছে। উক্ত ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে ৭ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

 

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত