
চট্টগ্রাম নগরীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুসকা তৈরির দায়ে তিনটি ফুসকা কারখানাকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন–এর ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) নগরের এনায়েত বাজার এলাকার গোয়ালপাড়ায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।অভিযানে দেখা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভাঙা ফ্লোরের ওপর নিম্নমানের আটা-ময়দার সঙ্গে কুড়া-ভুষি মিশিয়ে ফুসকা তৈরি করা হচ্ছিল।এ অপরাধে সাহেদ ফুসকা কারখানাকে ২০ হাজার টাকা, নুর নবী ফুসকা কারখানাকে ১৫ হাজার টাকা এবং ভাই ভাই ফুসকা কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
চসিক সূত্র জানায়, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


