শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
spot_img

চোরাকারবারিদের ফেলে যাওয়া কাঠের বোটসহ বিপুল চোরাই পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাইকৃত খনিজ কয়লা, গম ও স্ক্র্যাপ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সূত্র জানায়, গত ৩০ মে ২০২৬ রাত ৯টায় কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে কর্ণফুলী নদীতে অবস্থানরত একটি সন্দেহভাজন কাঠের বোটে তল্লাশি চালানো হয়।তল্লাশিকালে প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ১ দশমিক ৫ টন খনিজ কয়লা, ৩০০ কেজি গম, ৩০ কেজি স্ক্র্যাপ এবং চোরাচালান কাজে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করা হয়।

তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।কোস্ট গার্ড আরও জানায়, জব্দকৃত মালামাল ও চোরাচালানে ব্যবহৃত বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের উপকূলীয় ও নদীবন্দর এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত