শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
spot_img

কর্ণফুলী নদীতে বিশেষ অভিযান জব্দ ৩ টন খনিজ কয়লা

নিজস্ব প্রতিবেদক

চোরাচালান রোধে পরিচালিত বিশেষ অভিযানে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় চোরাইকৃত খনিজ কয়লাসহ দুটি কাঠের বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সূত্র জানায়, গত ২ মে ২০২৬ দুপুর ২টায় চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা একটি বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে নদীতে অবস্থানরত সন্দেহভাজন দুটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৩ টন খনিজ কয়লা উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাচালান কাজে ব্যবহৃত দুটি কাঠের বোটও জব্দ করা হয়েছে।

তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।কোস্ট গার্ড আরও জানায়, জব্দকৃত কয়লা ও চোরাচালানে ব্যবহৃত বোটগুলোর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় চোরাচালান, অবৈধ পণ্য পরিবহন এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত