বুধবার, আগস্ট ৫, ২০২৬
spot_img

বিপুল পরিমাণ সিমেন্ট-সার জব্দ, সন্দ্বীপ চ্যানেলে আটক ১০ পাচারকারী

নিজস্ব প্রতিবেদক

মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত ১০ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সন্দ্বীপ চ্যানেল সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারীর একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে একটি ফিশিং বোট ও একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ২৪০ বস্তা সিমেন্ট ও ৩৮০ বস্তা সার জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৫০ হাজার টাকা

এ সময় পাচার কাজে ব্যবহৃত দুটি নৌযান জব্দ করা হয় এবং চোরাচালানের সঙ্গে জড়িত ১০ জন পাচারকারীকে আটক করা হয়।কোস্ট গার্ড জানায়, জব্দকৃত মালামাল, ব্যবহৃত নৌযান এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং সীমান্ত দিয়ে অবৈধ পণ্য পাচার রোধে আরও কঠোর নজরদারি চালানো হবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত