বুধবার, নভেম্বর ৪, ২০২৬

হাম নিয়ন্ত্রণে বাদ পড়া শিশুদের টিকা দেওয়ার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন এলাকায় হাম-রুবেলার টিকা থেকে বাদ পড়া শিশুদের শনাক্ত করে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি হামের রোগী ব্যবস্থাপনা জোরদার করতে চিকিৎসা নির্দেশিকা ব্যাপকভাবে প্রচার এবং চিকিৎসকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে।

রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত টিকাবিষয়ক আন্তসংস্থা সমন্বয় কমিটির (আইসিসি) সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ইপিআই, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী।স্বাস্থ্যসচিব জানান, দেশের কিছু ছোট ছোট এলাকায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী অনেক শিশু এখনো টিকা পায়নি। এসব এলাকার সব শিশুকে টিকার আওতায় আনা হবে। বর্তমানে সরকারের কাছে প্রায় ১৬ লাখ হাম-রুবেলার টিকা মজুত রয়েছে বলেও জানান তিনি।

সভায় হামে আক্রান্তদের বয়সভিত্তিক তথ্য নিয়েও আলোচনা হয়। আক্রান্তদের মধ্যে ১০ শতাংশের বয়স ছয় মাসের কম, ৭৪ শতাংশের বয়স ৬ মাস থেকে ৫৯ মাস, ১৪ শতাংশের বয়স ৫ থেকে ১০ বছর এবং বাকি ২ শতাংশের বয়স ১০ বছর বা তার বেশি।এদিকে হামের চিকিৎসার জন্য ইতোমধ্যে ক্লিনিক্যাল গাইডলাইন চূড়ান্ত হয়েছে। চিকিৎসকদের মধ্যে এই নির্দেশিকা ব্যাপকভাবে প্রচারের পাশাপাশি গাইডলাইন অনুসরণে প্রশিক্ষণের বিষয়েও সভায় আলোচনা হয়।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ১৭ আগস্ট পর্যন্ত ১ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার ৯১২ শিশুকে হামের এক ডোজ টিকা দেওয়া হয়েছে। এরা সবাই ৬ মাস থেকে ৫ বছর বয়সী।স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮১৫ জনে। পাশাপাশি নিশ্চিত হামে মারা গেছেন ৯৯ জন। সব মিলিয়ে এ বছর হামে মৃত্যুর সংখ্যা ৯১৪ জন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত