রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
spot_img

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল মাদক উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৯৭ বোতল ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ২৫৩ বোতল ফেন্সিডিল ও ১৪৪ বোতল এস্কাফ সিরাপ। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

রোববার (২৩ আগস্ট) ভোর ৪টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধীন কাঁঠালডাংগী বিওপির সদস্যরা সীমান্তের গেরুয়াডাংগী এলাকায় এ অভিযান পরিচালনা করেন।বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার মো. মোফাজ্জল হোসেনের নেতৃত্বে কাঁঠালডাংগী বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তের মেইন পিলার ৩৭০ থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি পরিত্যক্ত স্থান থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।বিজিবি জানায়, অভিযানের সময় মাদকদ্রব্যগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে সেগুলো জব্দ করে বিজিবি সদস্যরা। তবে অভিযানের সময় মাদকের সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে ২৫৩ বোতল ফেন্সিডিল ও ১৪৪ বোতল এস্কাফ সিরাপ রয়েছে। বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা।বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিধি অনুযায়ী ধ্বংসের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত