রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
spot_img

ভৈরব ব্রিজের কাছে দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন তাসনুভা তিশা

বিনোদন ডেস্ক:

শুটিং শেষে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা। ভৈরব ব্রিজ পার হওয়ার পর টোল প্লাজার কাছে একটি পিকআপ তাঁর গাড়িতে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান তিশাসহ গাড়িতে থাকা সবাই।

তিশা নিজেই তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে দুর্ঘটনার বিষয়টি জানান। পরে তিনি জানান, ভাগ্যের জোরে মৃত্যুর হাত থেকে বেঁচে গেছেন।তিশা বলেন, শ্রীমঙ্গলে নাটকের শুটিং শেষ করে তাঁরা ঢাকার উদ্দেশে ফিরছিলেন। একই নাটকে তাঁর সহশিল্পী ছিলেন মোশাররফ করিম। শুটিং শেষে তিনি তাঁদের সঙ্গে ফেরেননি।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে তিশা জানান, ভৈরব ব্রিজ পার হওয়ার পর টোল প্লাজার কাছে হঠাৎ একটি পিকআপ তাঁদের গাড়িকে ধাক্কা দেয়। ধাক্কার পর পিকআপটি না থেমে দ্রুত চলে যায়।পরে একটি মোটরসাইকেল পিকআপটির পিছু নেয় এবং সেটিকে আটকানো হয়। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশও পৌঁছায় বলে জানান তিশা।দুর্ঘটনার ভয়াবহতা তুলে ধরে অভিনেত্রী বলেন, ‘খুবই বাজে ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। অল্পের জন্য আমরা বেঁচে গেছি।’এ ঘটনায় তাঁদের গাড়ির বেশ ক্ষতি হয়েছে। তবে তিশার দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় তিনি বা গাড়িতে থাকা অন্য কেউ হতাহত হননি।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত