রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
spot_img

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের আলোচনা সভা ও সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গত ৩১ আগস্ট কেন্দ্রীয় ও শাখা কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদের অধিকার আদায় এবং সংগঠনের আন্দোলন-সংগ্রামকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মমিনুল ইসলাম মামুন বলেন, রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের গণতন্ত্র এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি ও এর অঙ্গসংগঠন সবসময় শ্রমিকদের পাশে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানের শুরুতে বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এবং অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সংগঠনের পক্ষ থেকে আনন্দ প্রকাশ করে তাঁদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় ও শাখা কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. কবীর হোসেন।সংগঠনের সহ-সভাপতি মনিরুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মুজিব উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহমেদ এবং ক্রীড়া সম্পাদক মো. নাদিম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. তাজুল ইসলাম মিঠু।আলোচনা সভায় বক্তারা রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদের বিভিন্ন সমস্যা, ন্যায্য অধিকার এবং পেশাগত সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে শ্রমিকদের স্বার্থ রক্ষায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী ১/৩-এর অধীন পদোন্নতিপ্রাপ্ত মেইটদের কাজের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় পদোন্নতিপ্রাপ্ত মেইটদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেলওয়ের উন্নয়ন ও কর্মপরিবেশকে আরও গতিশীল করতে শ্রমিক-কর্মচারীদের ন্যায্য দাবি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রয়োজন রয়েছে।সবশেষে সংগঠনের নেতৃবৃন্দ রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদের অধিকার, মর্যাদা এবং কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত