
দীর্ঘদিনের দাবি পূরণে শিক্ষার্থীদের স্বস্তি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি নারী হলে একটি করে মোট পাঁচটি ফ্রিজ সরবরাহ করা হয়েছে।
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের সহযোগিতায় এবং চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিকের উদ্যোগে এসব ফ্রিজ দেওয়া হয়।ফ্রিজগুলো বিশ্ববিদ্যালয়ের দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল, বিজয় চব্বিশ হল, প্রীতিলতা হল, নওয়াব ফয়জুননেছা হল ও শামসুন্নাহার হলে একটি করে দেওয়া হয়েছে।
দীর্ঘদিনের প্রয়োজন পূরণ হওয়ায় নারী শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। এ উদ্যোগে সহযোগিতা করায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংশ্লিষ্টরা।


