রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
spot_img

মিয়ানমারে পাচারের আগে ২৪ লাখ টাকার ইউরিয়া সার জব্দ

নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৭০০ বস্তা (৩৫ হাজার কেজি) ইউরিয়া সারসহ দুই পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত তিনটি ট্রাকও জব্দ করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন বাঁশবাড়িয়া ঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী।অভিযানকালে মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে কার্গো বোটে সার স্থানান্তরের সময় প্রায় ২৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। একই সঙ্গে তিনটি ট্রাক ও দুই পাচারকারীকে আটক করা হয়।আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত