
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ব্যবস্থাপনায় “মৎস্য পোনা অবমুক্তকরণ” বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল চট্টগ্রাম মহানগরেরর ব্যবস্থাপনায় আগ্রাবাদ ডেবায় “মৎস্য পোনা অবমুক্তকরণ” করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ এম. পি। প্রধান বক্তা হিসেবে মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। মহানগর মৎস্যজীবী দলের আহবায়ক হাজী নুরুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট আবদুল আজিজ’র পরিচালনায় পোনা অবমুক্ত করার পূর্বে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এসময় আরো বক্তব্য রাখেন নগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান, নিয়াজ খান, শওকত আজম খাজা, ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য জাফর আহমদ ও নুরুদ্দিন নুরু, নগর মৎস্যজীবী দলের ১ম যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া, যুগ্ম আহবায়ক মোঃ জাফর, সাইদুর রহমান টিটু, তৈয়ব চৌধুরী, এডভোকেট জসিম উদ্দিন, থানা নেতৃবৃন্দ পতেঙ্গা থানার সভাপতি নুর মোহাম্মদ আকাশ, বাকলিয়া থানার সদস্য সচিব সেকান্দর সুমন, মনছুর, মনির, বেলাল, চান্দগাঁও থানার সদস্য সচিব মোঃ মন্জুর, যুগ্ম আহবায়ক সেলিম, বেলাল, বন্দর থানার আহবায়ক মোঃ মনছুর, সদস্য সচিব বদিউজ্জামাল রিজভী, বায়েজিদ থানার আহবায়ক মোঃ সুৃমন, পারভেজ, পাঁচলাইশ থানার যুগ্ম আহবায়ক কালাম, জাহিদ, জসিম, শাহাদাত প্রমুখ।


