বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
spot_img

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

নিউইয়র্ক, ২২ সেপ্টেম্বর ২০২৬: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা সাইডলাইন বৈঠক করেছেন।

মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন দুই পক্ষ। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে অংশীদারত্বের ক্ষেত্র আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের একাধিক উচ্চপর্যায়ের বৈঠক ও কর্মসূচি রয়েছে। এর মধ্যে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠকটি বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

ডেস্ক রিপোর্ট, নোঙর নিউজ

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত