বুধবার, নভেম্বর ৪, ২০২৬

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫, আহত ৮

নিজস্ব প্রতিবেদক

কুমিরায় বাস মেরামতের সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দেয় লরি, চালককে খুঁজছে হাইওয়ে পুলিশচট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় লরিচাপায় নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত আটজন। তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।সোমবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে মহাসড়কের কুমিরা রয়েল সিমেন্ট গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে মা ও ছেলের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁরা হলেন নেত্রকোণার মদন উপজেলার শিবাশ্রম এলাকার ফাতেমা (৪০) ও তাঁর আট বছর বয়সী ছেলে রাকিব। বাকি তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস যান্ত্রিক ত্রুটির কারণে মহাসড়কের পাশে থামানো হয়। বাসটি মেরামতের সময় কয়েকজন যাত্রী নেমে সড়কের পাশে অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকামুখী দ্রুতগতির একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়।এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়ায়।

কুমিরা ফায়ার স্টেশনের উদ্ধারকর্মী মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, বাসের যান্ত্রিক ত্রুটি মেরামতের সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দেয় লরিটি। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করে।হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত লরিটি শনাক্ত এবং চালককে আটক করার চেষ্টা চলছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত