বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
spot_img

তরুণ দলের আগামী কার্যপরিকল্পনার আলোচনা সভা ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিভাগীয় তরুণ দল সু-সংগঠিত হবে:- আমিনুল ইসলাম

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনা মোতাবেক ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং ফিলিস্তিনের গাজা সহ ভারতে মুসলমানদের উপর নির্মম অত্যাচারের প্রতিবাদে চট্টগ্রাম বিভাগীয় তরুণ দল চট্টগ্রাম মহানগর, দক্ষিণ ও উত্তর জেলার উদ্যোগে নেতা কর্মীদের নিয়ে চট্টগ্রাম বিভাগীয় তরুণ দলকে জাতীয়তাবাদের আদর্শে ঢেলে সাজাতে তরুণ দলের আগামী কার্য পরিকল্পনার আলোচনা সভা ও প্রতিবাদী মিছিল করা হয়।

গত শনিবার ২৬ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় তরুণ দল এর অফিস কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় চট্টগ্রাম বিভাগীয় তরুণ দলের টিম প্রধান ও তরুণ দল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি -লায়ন রাসেল মির্জা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক- আমিনুল ইসলাম
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , তরুণ দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক- সোহেল সওদাগর,সহ সাংগঠনিক সম্পাদক- মোঃ দিদার,সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- সাইদুর রহমান, ৩৮ নং ওয়ার্ড বিএনপি সহ সভাপতি- আলি আজম, এডভোকেট আবু হানিফ, মোঃ ফারুক, সিএনজি অটো রিক্সা শ্রমিক দল চট্টগ্রাম মহানগর সভাপতি – রাকিবসহ প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর তরুণ দল সংগঠক আব্দুল কাদের , জাহিদুল ইসলাম , হাসান, মহানগর তরুণ দল থানা আহ্বায়ক- আবদুল সালাম টিপু (ডবলমরিং ), আহ্বায়ক- ফরহাদ মাহমুদ ও সদস্য সচিব সাকিল (বায়েজিদ) , রাসেল উদ্দিন ও বেলাল (চট্টগ্রাম দক্ষিণ জেলা), সহ সাধারণ সম্পাদক – সানি (সদরঘাট)পারভেজ, কাজী মোঃ নোমান, দিদার, শাকিল, হারুন, এমরান, রুবেল, সুমন, মিন্টু, ইব্রাহিম বাপ্পি, মুন্না, আরাফাত, আলামিন, মোমিন, আরিফ, সবুজ, রফিকুল, ফারুক, সোহেলসহ চট্টগ্রাম মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা তরুণদল নেতৃবৃন্দ।

পরে আলোচনা সভা শেষ করে নেতা কর্মীরা একটি প্রতিবাদী মিছিল করে। মিছিলটি “চট্টগ্রাম ইপিজেড থেকে শুরু হয়ে সিমেন্স হোস্টেল” এসে শেষ হয়।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত