
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ে রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) সকালে উপজেলা হার্টিকালচার মিলনায়তনে সুফলভোগীদের মাঝে প্রশিক্ষণ প্রদান করেন, নানিয়ারচর উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান খান।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা কার্প জাতীয় মিশ্রচাষ বিষয়ে প্রশিক্ষনার্থীদের মাঝে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে মৎস্য বিভাগের ফিল্ড সুপারভাইজার কৃতিরাজ খীসা ঝিনুকসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণ প্রাপ্ত এসব মৎস্য চাষিদের নিয়ে খাগড়াছড়ির মিনি হ্যাচারি পরিদর্শন করা হবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।


