
সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সংঘটিত ঘটনায় বাম ছাত্রজোটের নারীকে লাথি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছাত্রশিবির কর্মী আকাশ চৌধুরী গ্রেফতার।
গত ২৮ মে ২০২৫ চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্রশিবিরের কর্মী আকাশ চৌধুরী নামক একজন ব্যক্তি বাম ছাত্রজোটের নারীকে লাথি দিয়ে ঘটনাস্থলে নাজুক ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে। উক্ত ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এবং ২৮মে আকাশ চৌধুরীর বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং-৩৮, হলে, কোতোয়ালী থানার এসআই(নিরস্ত্র) মো: ইমাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিভিন্ন ফুটেজ সংগ্রহ করে ঘটনায় জড়িত আসামী সনাক্তপূর্বক আজ ০১ জুন২০২৫ কোতোয়ালী থানাধীন লালদিঘী মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে এসএম ছিবগাত উল্লাহ প্রকাশ আকাশ চৌধুরী (৩২)’কে গ্রেফতার করে।
আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সং/২০১৯) এর ৪/৫ রুজু করা হয়।


