
সোমবার ১৬ জুন চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশক্রমে চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশে অবস্থিত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সম্মুখে অবস্থিত ফার্মেসি ও ডিপার্টমেন্টাল স্টোরসমূহে মাস্ক ও অন্যান্য ঔষধ নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে বিক্রয় হচ্ছে কিনা তা তদারকি করার জন্য অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউস ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাইয়ান ফেরদৌস।
মোবাইল কোর্ট পরিচালনা কালে ক্রেতা ছদ্মবেশে মাস্ক ক্রয়ে প্রেরণ করা হয় এবং অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রয়ের সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে দোষী বিক্রেতার অপরাধ প্রমাণিত ও দোষ স্বীকার সাপেক্ষে সংশ্লিষ্ট আইনের বিধি মোতাবেক দণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে নির্ধারিত মূল্যে মাস্ক বিক্রয় করার জন্য সতর্ক করা হয় ও ক্রেতাদের অতিরিক্ত মূল্য প্রদান না করার জন্য সচেতন করা হয়।এ সময় ওষুধ প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী যথাযথ সহায়তা প্রদান করেন।
করোনা আশংকাকে সামনে রেখে মাস্ক ও অন্যান্য ঔষধের বিক্রয় মূল্য নির্ধারিত সীমার মধ্যে রাখতে এরূপ অভিযান চলমান থাকবে।


