বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
spot_img

অ্যাম্বুলেন্স মালিক সমিতির অফিসে চট্টগ্রাম জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেটের অভিযান

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার ১৭ জুন চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশক্রমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সম্মুখে অবস্থিত এম্বুল্যান্স মালিক সমিতির অফিসে এম্বুল্যান্স এর অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে, এই অভিযোগের ভিত্তিতে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইসরাফিল জাহান।

মোবাইল কোর্ট পরিচালনা কালে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়া যায় এবং সেবার মূল্য তালিকা দেখাতে ব্যর্থ হয়। পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে দোষ স্বীকার সাপেক্ষে সংশ্লিষ্ট আইনের বিধি মোতাবেক দণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে সেবার মূল্য তালিকা প্রদর্শন এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে সচেতন করা হয়।এ সময় বিআরটিএ এর পরিদর্শক ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী যথাযথ সহায়তা প্রদান করেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত