বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
spot_img

নিত্যপ্রয়োজনীয় খাদ্য বেআইনী মজুদ বিরোধী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা

নিজস্ব প্রতিবেদক

রবিবার ২২ জুন চট্টগ্রাম মহানগরীর গুরুত্বপূর্ণ পাইকারি খাদ্যপণ্যের বাজার চাকতাই চালপট্টি এলাকায় “খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩” এর আওতায় জেলা প্রশাসক, চট্টগ্রাম এর নির্দেশক্রমে একটি যৌথ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া মুমতাহিনা এবং অভিযানে সহযোগিতা প্রদান করেন জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, চট্টগ্রাম।

পরিদর্শনকালে কয়েকটি পাইকারি চালের আড়তে
• লাইসেন্সবিহীনভাবে ব্যবসা পরিচালনা,
• সঠিকভাবে চালান রেজিস্ট্রার সংরক্ষণ না করা,
• স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ এবং মানহীন চাল মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়।উল্লিখিত অনিয়মের দায়ে “খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩”-এর সংশ্লিষ্ট ধারায় ২টি মামলায় মোট ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয় এবং ২ টি প্রতিষ্ঠানকে সতর্কতা প্রদান করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়— নিত্যপ্রয়োজনীয় খাদ্যশস্যের বাজারমূল্য স্থিতিশীল রাখার স্বার্থে কোন অসাধু ব্যক্তি যাতে বেআইনী ভাবে খাদ্যশস্য মজুদ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখা এবং নিয়মিত ভাবে বেআইনী মজুদ বিরোধী এ ধরনের অভিযান জনস্বার্থে ভবিষ্যতেও চলমান থাকবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত