শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
spot_img

চট্টগ্রামে চুরি হওয়া ৩৪২টি মোবাইল ৬টি ল্যাপটপসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরীর এলাকায় দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি চক্র জনসাধারণের পকেট হতে নগদ টাকা,মোবাইল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল হাতিয়ে নিচ্ছে। কখনো কখনো তারা যাত্রীবেশী হয়ে বা সাধারণ মানুষের মতো মিশে গিয়েও এই কাজ করে থাকে। এচক্র গুলো পকেট মার বা ছিনতাইয়ের সময় কখনো কখনো হিংসাত্মক আচরণ পূর্বক ভিকটিমকে মারধর করতঃ জোর করে মোবাইলসহ গুরুত্বপূর্ণ মালামাল ছিনিয়ে নেয়। পরবর্তীতে তারা চুরি/ছিনতাইকৃত মোবাইল গুলো অধিক দামে দেশের বিভিন্ন জেলা সহ রোহিঙ্গা ক্যাম্প, মায়ানমার, নেপাল ও ভারতে পাঠিয়ে দেয়। পুলিশের নিয়মিত অভিযানে এরূপ চক্রের সদস্যরা আটক হয়ে আইনের আওতায় আসলেও পরবর্তীতে জামিনে বের হয়ে পুনরায় একই অপরাধের জড়িত হয়ে পড়ছে।

এই ধারাবাহিকতায় গত ১০ জুলাই সিএমপি’র মহানগর গোয়েন্দা ডিবি (পশ্চিম) বিভাগের কর্মরত এসআই(নি:)মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে বিশেষ অভিযান ডিউটি করাকালে রাত ২১.৩০ ঘটিকায় কোতয়ালী থানাধীন মুসলিম হাইস্কুলের গেটের সামনে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, নন্দনকানন ৩নং গলি, হরিশদত্ত লেইন এর ১৫ নং রশিদ মঞ্জিলের (নিচ তলার), মোহাম্মদ নাছির উদ্দিন এর বাসার পূর্ব পাশে সোহেলের ভাড়াকৃত ০২টি কক্ষে কতিপয় ব্যক্তি চোরাইকৃত মোবাইল ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অফিসার ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরচক্রের সদস্যরা কৌশলে পালানোর চেষ্টাকালে মোঃ তানভির হাসনাইন (৩২), মোঃ সোহেল উদ্দিন (৩২), মোঃ রুবেল প্রকাশ চাকমা রুবেল (৩৬), মোহাম্মদ হোসাইন (২২),আবদুল্লাহ আল মামুন (২৭),সবার কর্মস্থল কোতোয়ালি থানাদিন সামিয়া মোবাইল এক্সাসরিজ,রেজওয়ান কমপ্লেক্স, রিয়াজউদ্দিন বাজার তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পালানোর কারণ জিজ্ঞাসা করলেন তারা তাদের হেফাজতে চোরাই মোবাইল আছে মর্মে স্বীকার করে। অতপরঃ তাদের স্বীকারোক্তি ও দেখানোমতে সোহেলের ভাড়াকৃত কক্ষ তল্লাশী করে ৩৪২ টি বিভিন্ন মডেলের মোবাইল সেট,০৬টি ল্যাপটপ এবং চোরাই মোবাইল ও ল্যাপটপ ক্রয়-বিক্রয়ের নগদ ২,০০,০০০/- (দুই লক্ষ টাকা) উদ্ধার করেন।

তাদেরকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা হতে চুরি ও ছিনতাইয়ের মোবাইল এবং মালামাল গুলো অধিক দামে দেশের বিভিন্ন জেলা সহ রোহিঙ্গা ক্যাম্প, মায়ারমার, নেপালে ও ভারতে পাঠিয়ে দেয় । উল্লেখ্য যে,গ্রেফতারকৃত মোঃ তানভির হাসনাইন (৩২) ও মোঃ সোহেল উদ্দিন (৩২)’দ্বয়ের বিরুদ্ধে সিএমপি’র কোতোয়ালী থানা সহ বিভিন্ন থানায় ডাকাতির প্রস্তুতি, চুরি, ছিনতাই ও অস্ত্র আইনে ০৪টি মামলা এবং মোঃ রুবেল প্রকাশ চাকমা রুবেল (৩৬) এর ০৫টি মামলা রয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত